সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো মাহাবুবুর রহমান বলেন উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে পাঁচ কর্মকর্তা সাধারণ ডায়েরি করার পর তদন্তকাজ অব্যাহত আছে
তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে
বিয়ের পর বাঁধন-সনেট
৮ সেপ্টেম্বর অনেকটা তাড়াহুড়া করেই সনেট নামের এক ব্যবসায়ীর সঙ্গে মালাবদল করেন লাক্স তারকা আজমেরী হক বাঁধন
১৪ সেপ্টেম্বর দুজনে হানিমুনে নেপালে যান এবং গত সোমবার তাঁরা দেশে ফিরেছেন
ফেরার পর মিডিয়ার মুখোমুখি হলেও বাঁধন তাঁদের বিয়ের ছবি না ছাপাতে সবাইকে অনুরোধ করেন
এমনকি বরের নামটা প্রকাশ করতেও তিনি অনীহা প্রকাশ করেন
বিশ্বস্ত সূত্রে বরের নামটা জানা গেলে অনেকটা বাধ্য হয়ে তিনি ডাক নামটা প্রকাশে বাধ্য হন
এখনো বাঁধন বরের আসল নাম জানাননি
তবে গতকাল বাঁধন মিডিয়ার কয়েকজনের কাছে বিয়ের ছবি হস্তান্তর করেন
এ সম্পর্কে বাঁধন বলেন প্রথম দিকে দুই পরিবারের মধ্যে এ নিয়ে একটু সমস্যা ছিল
এখন অবশ্য তা অনেকটা শিথিল হয়েছে
আল্লাহর রহমতে সবার দোয়ায় ভালো আছি
মিডিয়ায় কাজ সম্পর্কে বাঁধন বলেন আপাতত সংসার ও চিকিত্সা পেশা নিয়েই ব্যস্ত থাকতে চাচ্ছি
পাশাপাশি টুকটাক অভিনয়ও হয়তো চলবে
বাঁধন এখন গুলশানে স্বামীর বাড়িতে আছেন
সংসারে দুই ভাইয়ের মধ্যে বাঁধনের স্বামীর অবস্থান দ্বিতীয়
তাঁর শ্বশুর-শাশুড়ি বেঁচে নেই 
উল্লেখ্য ৮ সেপ্টেম্বর সন্ধ্যায় হোটেল র্যাডিসনে এক অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠরাই শুধু উপস্থিত ছিলেন
রহমানের পাশে লতা মুঙ্গেশকর
গতকাল মঙ্গলবার ছিল সুরসম্রাজ্ঞী লতা মুঙ্গেশকরের ৮১তম জন্মদিন
আর জন্মদিনে ভারতরত্ন উপাধিতে ভূষিত হওয়া এ শিল্পী উপমহাদেশের সংগীত জাদুকর এ আর রহমানের পাশে দাঁড়ালেন
সম্প্রতি দিল্লির কমনওয়েলথ গেমসের সূচনাসংগীত নিয়ে এ আর রহমান জটিলতার মধ্যে পড়েন
দিল্লিতে অনুষ্ঠেয় আসন্ন কমনওয়েলথ গেমসে এ আর রহমানের সূচনাসংগীত নিয়ে বারবার কটাক্ষ আদৌ ভালো লাগছিল না লতা মুঙ্গেশকরের
এ নিয়ে লতার সাফ জবাব এ আর রহমান এখন বিশ্বমানের সংগীত পরিচালক
তাঁর কাছ থেকে লোকে একটু বেশি আশা করতেই পারে
কিন্তু তাঁর পক্ষে তো সব সময় দারুণ একটা কিছু করে দেওয়া সম্ভব নয়
তবে আমার বিশ্বাস রহমান যা করেন তা এক বিশেষ মাত্রায় পৌঁছানোর জন্য যথেষ্ট
এই প্রথম তিন তারকা
প্রায় আট মাস পর মুক্তি পেতে যাচ্ছে পপি অভিনীত ছবি স্বামী আমার বেহেশত
ছবিটির পরিচালক মোস্তাফিজুর রহমান বাবু
ছবিটিতে একসঙ্গে পর্দায় দেখা যাবে এক সময়ের দুই জনপ্রিয় নায়িকা ববিতা ও সুচরিতা সঙ্গে পপিকেও
এত দিন চলচ্চিত্রে তাঁরা বিচ্ছিন্নভাবে কাজ করলেও এবারই প্রথম একসঙ্গে অভিনয় করলেন
ছবিটি আগামী সপ্তাহে ঢাকা এবং এর আশপাশের এলাকার বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে
ছবিতে কাজ করা প্রসঙ্গে পপি বলেন প্রায় বছরখানেক আগে আমরা ছবিটিতে কাজ করেছিলাম
চমৎকার গল্পের ছবিটির কাহিনি যৌথপরিবারের দুই ভাই এবং তাঁদের সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব
এই প্রথম আমি ববিতা ও সুচরিতা ম্যাডামের সঙ্গে অভিনয় করেছি
দুজনই আমার খুবই পছন্দের অভিনেত্রী
এত বড় মাপের দুজন অভিনেত্রীর সঙ্গে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতাটাকেও আমি সৌভাগ্যের মনে করছি
এ ছাড়া আমি এটাকে অনেক স্মরণীয় একটি কাজ মনে করছি
এ জন্য ছবির পরিচালককে ধন্যবাদ দিতে চাই
পপি বলেন তাঁদের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি
ছবিটি আগামী সপ্তাহে মুক্তি পাবে
এশীয় চারুকলা প্রদর্শনী প্রস্তুতি চলছে
গতানুগতিক ধারার বাইরে গিয়ে শিল্পীরা মনোযোগ দিয়েছেন নিরীক্ষার দিকে
কেউ রং আবার কেউ বিষয় নিয়ে নিরীক্ষা করছেন
চিকন তারের নেট রড কাঠসহ বিচিত্র ধরনের অনুষঙ্গ নিয়ে জাপানের শিল্পীদের ব্যস্ততা
নিরীক্ষাধর্মী স্থাপনাশিল্প তৈরিতে তাঁরা ব্যস্ত সময় কাটাচ্ছেন শিল্পকলা একাডেমীর চিত্রশালায়
এশীয় চারুকলা প্রদর্শনীতে অংশ নিতে বিভিন্ন দেশ থেকে ঢাকায় এসে জড়ো হয়েছেন শিল্পীরা
দেশের সবচেয়ে বড় শিল্পকর্ম দ্বিবার্ষিক এশীয় চারুকলা প্রদর্শনীর ১৪তম আসর বসছে আগামী ৮ অক্টোবর
মাসব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গতকাল শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর ঘোষণা দেওয়া হয়
সংবাদ সম্মেলনে জানানো হয় এশিয়া ও এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাংলাদেশসহ ৪৬টি দেশ প্রদর্শনীতে অংশ নেবে
পর্যবেক্ষক হিসেবে অন্যান্য মহাদেশ থেকে ১০টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে
এর মধ্যে ২৬টি দেশ অংশগ্রহণ নিশ্চিত করেছে
গতকাল মঙ্গলবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী
এ সময় একাডেমীর মুশফিক আহমেদ শামীম সারা আরা মাহমুদ গোলাম সরওয়ার প্রদর্শনীর সমন্বয়কারী জাফর ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন
আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন এ প্রদর্শনী শিল্পকলা একাডেমীসহ ঢাকার দুটি স্থানে একযোগে চলবে
শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালার বাইরে প্রদর্শনী চলবে ওসমানী স্মৃতি মিলনায়তনে
এ ছাড়া আন্তর্জাতিক এ প্রদর্শনী উপলক্ষ করে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে বরেণ্য শিল্পীদের চিত্রকর্ম নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হবে
রাজধানীর অন্য গ্যালারিগুলোও বিশেষ প্রদর্শনীর আয়োজন করবে বলে জানা গেছে
সংবাদ সম্মেলনে কামাল লোহানী জানান এশীয় চারুকলা প্রদর্শনীকে সফল করতে সব প্রস্তুতি প্রায় শেষ করে আনা হয়েছে
এ উপলক্ষে বিমানবন্দর থেকে বিভিন্ন ভেন্যুতে যাওয়ার সড়কদ্বীপ বহুতল ভবনের দেয়াল ফুটওভারব্রিজ ও বিলবোর্ড উৎসবের রঙে সাজানো হবে
একটি ভেন্যু থেকে অন্যটিতে যাওয়ার জন্য থাকবে বিশেষ পরিবহনের ব্যবস্থা
আয়োজকেরা জানান মাসব্যাপী এই অনুষ্ঠানে প্রদর্শনী ছাড়াও অনুষ্ঠিত হবে দুটি সেমিনার
গতকাল শিল্পকলা একাডেমীর চিত্রশালায় গিয়ে দেখা গেল দেশ-বিদেশের শিল্পীরা ব্যস্ত শিল্পকর্ম সাজাতে
১৯৮১ সাল থেকে দুই বছর পর পর এই দ্বিবার্ষিক চারুকলা প্রদর্শনী অনুষ্ঠিত হয়ে আসছে
মোহাম্মদ ইকবালের ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স 
শিল্পী ইকবাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে এমএফএ ডিগ্রি লাভ করার পর জাপান সরকারের বৃত্তি নিয়ে টোকিও ইউনির্ভাসিটি অব আর্টস থেকে সম্প্রতি পিএইচডি ডিগ্রি লাভ করেন
বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রভাষক
ইকবাল ইতিমধ্যেই চিত্রকলার জগতে বিশেষ স্থান করে নিয়েছেন এবং তাঁর প্রতিভার স্বীকৃতি হিসেবে দেশে-বিদেশে বহুবার পুরস্কৃত হয়েছেন
ধানমন্ডির গ্যালারি চিত্রকে চলছে তাঁর একক চিত্রকর্ম প্রদর্শনী
ইনোসেন্স অ্যান্ড এক্সপেরিয়েন্স শিরোনামে চিত্রশিল্পী মোহাম্মদ ইকবালের একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী রফিকুন নবী
প্রদর্শনীতে শিল্পী মোহাম্মদ ইকবালের তেলরঙে আঁকা ৩০টি চিত্রকর্ম স্থান পেয়েছে যেখানে রয়েছে কিছু গবেষণাধর্মী কাজ
মোহাম্মদ ইকবালের সৃষ্টিকর্ম অনেকটাই বিমূর্ত
তবে তারই মধ্যেই ধরা পড়ে মানুষ ও যাপিত জীবনের নানা অভিব্যক্তি
সভ্যতার পাশাপাশি ধ্বংসেরও যে নীরব খেলা চলে তাও তিনি ফুটিয়ে তোলেন তুলির আঁচড়ে
আর এর মাধ্যম হিসেবে শিশুর মুখাবয়ব ব্যবহার করেছেন
শিশুর অভিব্যক্তির মধ্যে তিনি খুঁজেছেন যুদ্ধ মহামারি কিংবা পরিবেশ-বিপর্যয়ের কথা
ব্যাখ্যা দিতে গিয়ে শিল্পী বলেন আমার দেখা যুদ্ধের স্মৃতি খুঁজে ফিরেছি ছবিতে
প্রদর্শনী আগামী ১২ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে
আগস্টে ভারতে রেকর্ড সংখ্যক গাড়ি বিক্রি
ভারতে গত আগস্ট মাসে গাড়ি বিক্রির ক্ষেত্রে এক নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে
আগস্ট মাসে যাত্রীবাহী গাড়ি বিক্রি হয়েছে এক লাখ ২০ হাজার ৬৮১টি
আর বাণিজ্যিক গাড়ি বিক্রি হয়েছে ৫২ হাজার ৩০টি
এ ছাড়াও দুই চাকার গাড়ি ও মাল্টি ইউটিলিটি ভ্যানের বিক্রিও বেড়েছে গত আগস্ট মাসে
সোসাইটি অব ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সিয়াম পূর্বাভাস ছিল এ বছর ভারতে গাড়ি বিক্রির হার বাড়বে ১২ থেকে ১৩ শতাংশ
কিন্তু গত কয়েক মাসে গাড়ির বাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত থাকায় সেই পূর্বাভাসের চেয়ে বেশি গাড়ি বিক্রি হয়েছে
সিয়ামের অধিকর্তা বিষ্ণু মাথুর এই তথ্য জানিয়ে বলেন দেশীয় অর্থনীতি মজবুত হওয়ায় গাড়ি বিক্রির হার বেড়েছে
ওজন কমানোর জন্য ঘুষ!
চাকরিবাকরি কিংবা অন্য কোনো সুবিধা আদায়ের জন্য ঘুষ দেওয়ার রেওয়াজ বেশ পুরোনো
কিন্তু ধূমপান বন্ধ বা ওজন কমানোর জন্য ঘুষ দেওয়ার কথা নিশ্চয়ই শোনা যায়নি
অথচ সে রকমটিই করার চিন্তাভাবনা করছে যুক্তরাজ্য সরকার
ব্রিটেনের ন্যাশনাল ইনস্টিটিউট ফর হেলথ অ্যান্ড ক্লিনিক্যাল এক্সেলেন্স সে দেশের নাগরিকদের ওজন কমানো ও ধূমপান বন্ধে অভিনব এ ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে
এমনকি ভালো খাবার খেতে উৎসাহী করতেও ঘুষ দেওয়ার চিন্তাভাবনা করছে প্রতিষ্ঠানটি
নাগরিকদের শারীরিক স্থূলতা ধূমপান ও নিম্নমানের খাবার খাওয়ার অভ্যাসে যুক্তরাজ্য সরকার উদ্বিগ্ন হয়ে পড়েছে
এসব বন্ধে তাই এখন ঘুষ দেওয়ার কথা ভাবা হচ্ছে
অন্তঃসত্ত্বা নারীরা ধূমপান বন্ধ করলে পুরস্কারস্বরূপ সুপার মার্কেটের ভাউচার বা রসিদ দেওয়া হবে
বেশি করে ফলমূল ও শাকসবজি খেলে শিশুদের দেওয়া হবে খেলনা
তবে লন্ডন স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক জুলিয়ান লি গ্র্যান্ড বলেছেন ঘুষ দিয়ে স্বল্প মেয়াদে মানুষের অভ্যাসের পরিবর্তন ঘটানো যায় ঠিকই যেমন ওষুধ গ্রহণ কিংবা টিকা নেওয়ার ক্ষেত্রে এ পদ্ধতি কাজে লাগতে পারে
